উত্তরবঙ্গে আজ থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রগর্ভ মেঘে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা ও দুই দিনাজপুরের বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার।
দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে। রবিবার মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার থেকে।
রাজ্যগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করায় আগামী চারদিন উত্তর পূর্ব ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী কয়েক দিন উত্তরবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং অসম, মেঘালয়ে ২৭ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

Post a Comment