আজ ২১ জুন। আজকের দিনটি ফার্দাস ডে হিসেবে পালিত হয়ে থাকে। ফাদার্স ডে উইশ করতে বাদ গেলেন না সেলেবরাও। বাবার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ট্রেন্ডে রয়েছেন তারাও।
প্রচলিত কথা অনুযায়ী, ছেলের কাছে মা প্রিয়, মেয়ের কাছে বাবা। তবে মা-বাবা কিন্তু সন্তানের মধ্যে তফাৎ খোঁজেন না। তাঁদের কাছে ছেলে-মেয়ে উভয়েই সমান। তবে আজ ফাদার্স ডে'তে বাবারাই ট্রেন্ডিং।
ফাদার্স ডে-তে ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছবি পোস্ট করে আলিয়া লিখলেন, ‘আমার বাবা, আমার বন্ধু, আমার জল যখন আমি সাঁতার কাটতে চাই ৷ আমার হাওয়া যখন আমি উড়তে চাই৷ একটা মানুষের মধ্যে এতগুলো মানুষ কীভাবে পাওয়া সম্ভব? তবে আমি যা বুজতে পেরেছি তা হলো তোমার মতন কেও নেই। তুমি আমার জীবনে খুব স্পেশাল...আই লাভ ইউ৷’

Post a Comment