অবশেষে ভারতকে কিছুটা স্বস্তির মধ্যে ফেলে বর্তমান শত্রু চীনের ওপর চাপ সৃষ্টি করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সময়ে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে একটি বিলে সই করলেন।
বিশ্লেষকদের কথা অনুযায়ী বর্তমানে বেজিং বেশ কিছুটা চাপে পরেছে ওয়াশিংটনের এই পদক্ষেপে। চীনের জিনজিয়াং প্রান্তে উইঘুর মুসলিম ও আরও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নজরদারি চালানো এবং তাঁদের উপর নিপীড়ন নির্যাতন চালানোর জন্য নিষেধাজ্ঞা জারির কথা উল্লেখ করা হয়েছে চীনা আধিকারিকদের উপর নতুন আইনের দ্বারা। এছাড়া উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের জন্য আবার আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার এই পদক্ষেপ জায়গা করে নিয়েছে। আমেরিকার এই পদক্ষেপের ফলে চীনের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে তাতে ভারত বেশ কিছুটা স্বস্তি বোধ করছে এখন।
সূত্র অনুযায়ী খবর, এই বছরের মে মাসে 'The Uighur Human Rights Policy Act of 2020’ মার্কিন কংগ্রেসে পাস হয় এই শীর্ষক বিলটি। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলটিতে হস্তাক্ষর করেন। আমেরিকার দাবি সংখ্যালঘু মুসলিমদের জিনজিয়াং প্রদেশের একটি ক্যাম্পে আটকে রাখা হয়েছে। তাঁদের উপর অত্যাচার নিপীড়ন করে ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।
এদিকে নতুন মার্কিন আইনে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। চীনের বিদেশমন্ত্রক আমেরিকাকে হুঁশিয়ার করে জানিয়েছেন আমেরিকা যেন এই আইন প্রত্যাহার করে নিজের ভুল শোধরায়। চীনে এভাবে তাঁদের হেনস্থা মেনে নেবে না। জিনজিয়াংয়ে চীন যা করছে তা মূলত সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের জন্য। চীনের পুরোপুরি নিয়ম মেনে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরকে নষ্ট করার জন্যই চীন এটি করছে। আমেরিকা এই আইনের দ্বারা চীনের নিজস্ব ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করছে।

Post a Comment