চিনে ফের শুরু হয়েছে করোনা সংক্রমণ। চিনের রাজধানী বেজিংয়ের একটি মাংস ও সামুদ্রিক খাবার বিক্রির পাইকারি বাজার থেকে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞদের আশঙ্কা ওই এলাকায় তাপমাত্রা কম ও আর্দ্রতা বেশি থাকায় করোনার জীবাণু ওই বাজারে বাসা বেঁধেছে।
গত এক সপ্তাহ ধরে বেজিংয়ে নতুন করে ১০০ জনের শরীরে করোনার সংক্রমণ মেলায় চিন্তিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। যার নেপথ্যে বেজিংয়ের শিনফাদি ফুড সেন্টারের দিকে আঙুল তুলছেন অনেকে। বেজিংয়ের যে বাজার থেকে সংক্রমণ ছড়িয়েছে, ১৬০ টি ফুটবল মাঠের সমান ওই বাজার।

Post a Comment