সম্প্রতি আত্মহত্যা করেছেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপূত। এরপরেই বি-টাউনে শুরু হয়ে গেছে স্বজন-পোষণ বিতর্ক। আলিয়া ভাট, সালমান খান, করণ জোহার সহ অনেকেই। এরই মধ্যে 'দ্য মুভিং ইমেজ' (Mumbai Academy of the Moving Image)-এর বোর্ড থেকে ইস্তফা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন করণ জোহর। বিতর্কের জেরেই করণ MAMI ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
নেপোটিজম বিতর্কে একজোট সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। অন্যদিকে স্বজন-পোষণ বিতর্কে করণ জোহার পাশে পাননি বি-টাউনের কাউকেই। তাই চাপে পরেই এই সিদ্ধান্ত নিতে হলো তাকে, এমনটাই মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, সুশান্ত সিংয়ের মৃত্যুর পর তাকে পরিকল্পিত খুন করা হয়েছে বলেও দাবি করেছিলেন তার অনুরাগীরা। যদিও পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী সুশান্ত সিংয়ের মৃত্যু গলায় ফাঁস লাগানোর ফলেই হয়েছিল বলে উঠে এসেছে। মৃত্যুর সময় নখ পরিষ্কার ছিল অভিনেতার। অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্ট সুশান্ত সিংয়ের মৃত্যুকে আত্মহত্যা হিসাবেই স্পষ্ট করে।

Post a Comment