করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সরাসরি সিসিইউ-তে না পাঠিয়ে তাঁদের শ্বাসকষ্ট যন্ত্রণা কমানোর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক 'অ্যাওয়েক প্রন পজিশন' এর পরামর্শ দিল।


গতকাল অর্থাৎ শনিবার 'ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকলে' বলা হয়েছে যে, করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট কমাতে সিসিইউ-তে না পাঠিয়ে উপুর করে শুইয়ে রেখে অক্সিজেন দিতে হবে। যার ফলে রোগীর ফুসফুসে চাপ কমবে এবং শরীরে বেশি পরিমাণে অক্সিজেন পাঠানো সম্ভব হবে। যদি 'প্রন পজিশনে' শারীরিক ভাবে উন্নতি না হয় তবে রোগীকে 'প্রন পজিশনে' রেখে অক্সিজেন দিতে হবে। 



করোনা ভাইরাস ফুসফুসে সংক্রমণের ফলে ফুসফুস কমজোরী হয়ে যায়, ফলে শরীর থেকে কার্বন ডাই অক্সাইডের নিঃস্বরণ ঠিক ভাবে হয়না। যার ফলে বাকি অঙ্গ গুলি ধীরে ধীরে দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। তাই রোগী যাতে এরকম পরিস্থিতিতে না পরে তাই উপুর করে শোয়ানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। প্রায় সাত বছর আগেই এই পদ্ধতি বলেছিলেন শ্বাস কষ্ট কমানোর জন্য একদল ফরাসি বিজ্ঞানী। আসুন নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক পদ্ধতিটি। 



চেষ্ট স্পেশালিস্ট ড: অনির্বাণ সরকার বলেন, ফুসফুসের উপর চাপ কমিয়ে ফুসফুসকে অধিক কার্যকরি করতে প্রন পজিশন খুবই উপকারী। তিনি জানান, আমাদের পিঠের দিকেই থাকে ফুসফুসের বেশিরভাগ অংশ। তাই উপুর হয়ে শুলে ফুসফুসের কাজ করার ক্ষমতা বেড়ে যায়। ফুসফুস নিজে নিজে প্রসারিত হওয়ার সুযোগ পায়। ফলে ভেন্টিলেটরের সাহায্য ছাড়াই শরীরে অক্সিজেন বেশি মাত্রায় প্রবেশ করে এবং শ্বাসকষ্ট অনেকটা উপশম হয়। শুধু করোনা ভাইরাসের আক্রান্ত রোগী না, যাদের হাঁপানি আছে, অথবা শ্বাস প্রশ্বাসের অনেক সমস্যায় ভুগছে তাঁদের ক্ষেত্রে এই পজিশন অনেক উপকারী। তবে কোনও রোগী যদি উঠে বসতে পারেন সেক্ষেত্রে চিৎ হয়ে শুয়ে থাকার চেয়ে বসে থাকলেও অনেকটা উপকার হয়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর