একদিকে করোনাভাইরাস চারদিকে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। তারপর নিত্যদিনের খবর, এক একটি করে খারাপ সংবাদ। প্রতিদিনের জীবন অসহ্য হয়ে উঠছে জনসাধারণের। এদিকে আবার বৃষ্টি শুরু হতেই আতঙ্ক শুরু হয়েছে নতুন করে। লক ডাউনে কাজ বন্ধ থাকায় নির্মীয়মান বিল্ডিংয়ের আনাচে-কানাচে জমে যাচ্ছে জল। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ডেঙ্গিও। কলকাতার ১৩২ নং ওয়ার্ডে পর্ণশ্রী বস্তিবাসীদের জন্য তৈরি করা হয়েছে নতুন আবাসন। সেই সব কাজ লক ডাউনের শুরু থেকেই বন্ধ ছিল। যার ফলে এই বিল্ডিং এর আনাচে কানাচে বড় বড় গর্ততে মনের সুখে ডিম পাড়ছে এডিস মশার দল। 


আতঙ্ক ছড়িয়ে গিয়েছে যাদবপুরের কাটজুনগরেও। সেখানে নির্মীয়মান বিল্ডিংয়ে জমে রয়েছে জল। সঙ্গে রয়েছে অত্যাধিক পরিমাণে আবর্জনা। গত বছর বেশ কয়েকজন ওই এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হন। নিয়মিত কাজ করে যাচ্ছে পৌরসভা। কেউ যদি বেআইনি কাজে অংশগ্রহণ নেয় তার ব্যবস্থাও পৌরসভা করবে। এই নির্মীয়মাণ বিল্ডিংয়ের প্রমোটরের বক্তব্য, লকডাউন না থাকলে কাজ অনেকটাই এগিয়ে যেত। এরকম সমস্যার মুখোমুখি এতটা পড়তে হতো না। 



এবার নিউটাউন এর দিকে নজর করা যাক। পৌর প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ জানিয়েছেন ডেঙ্গু মোকাবিলায় তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাসের সঙ্গে নতুন পার্টনারশিপ গড়ে তুলেছে এই ডেঙ্গু। খুব তাড়াতাড়ি এর মোকাবিলা না শুরু করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে দাবি করছেন অনেকেই।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর