করোনার জেরে লকডাউন চলায় আর্থিক সংকটের মধ্যে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের সাহায্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে পরিযায়ী শ্রমিক পিছু অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠানোর আবেদন জানালেন।
বুধবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে জানান, "ইচ্ছে থাকলেও সামর্থ নেই, এই অবস্থায় কেন্দ্র হাত বাড়ালে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা।" PM CARES থেকে পরিযায়ী ও অসংগঠিত শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠানোর আরজিও জানান তিনি।

Post a Comment