জলপাইগুড়িতে মিলল নতুন করোনা আক্রান্তের খোঁজ। করোনায় আক্রান্ত কলকাতা ফেরত এক যুবতী। কলকাতায় নার্সিং ট্রেনিং করছিলেন তিনি। সম্প্রতি বাড়ি ফিরেছিলেন।
বাড়ি ফিরে নিয়ম মেনে হোমকোয়ারেন্টাইনে ছিলেন ওই যুবতী। কিন্তু হোমকোয়ারেন্টাইনে থাকাকালীনই সর্দি, জ্বর দেখা দেয়। সন্দেহ হওয়ায় চিকিৎসার জন্য যান স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। এরপর চিকিৎসক তাকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। ১৩ মে পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাকে। এরপর ১৪ মে সোয়াব টেস্ট হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। যুবতির পরিবারের প্রত্যেককে হাসপাতালে কোয়ারানটিনে রাখার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে ।

Post a Comment