বিপুল শক্তি সঞ্চয় করে এগোচ্ছে আমফান। সূত্রের খবর, সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ আমফান দিঘা থেকে ২৪০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। এই ঘূর্ণিঝড়ের অবস্থান পারাদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ক্ষেপুপাড়া থেকে ৩৪৫ কিলোমিটার দূরে। ইতিমধ্যেই দুর্যোগ শুরু হয়েছে জেলায় জেলায়। 


আইএমডি সূত্রে খবর, গত ১৪ ঘন্টায় আমফান বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় করেছে। যার জেরে ঝড়ের গতি হতে চলেছে ১৮০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মেদিনীপুর , দুই ২৪ পরগণা, সুন্দরবন, হুগলি, হাওড়া জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। 


আবহাওয়াবিদরা বলেছেন, পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার উপকূলবর্তী অঞ্চলে দুপুর তিনটার পর ঝড় আছড়ে পড়তে চলেছে। ইতিমধ্যেই ঝড় শুরু হয়েছে পারাদ্বীপে। ঝড়ের বেগ রয়েছে ৯৬ কিলোমিটার। পুরী এবং গোপালপুরে ঝড়ের গতিবেগ ৩০ ও ৩৯ কিলোমিটার।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর