সুপার সাইক্লোন আমফানের দাপটে লন্ডভন্ড কলকাতা সহ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা। এরই মধ্যে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত পশ্চিম অস্ট্রেলিয়া। ঝড়ের বেগ ঘন্টায় ১৩২ কিমি।
বিদ্যুৎহীন ৫০ হাজারেরও বেশি বাড়ি। বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ৬২০ মাইল জায়গাজুড়ে অসংখ্য গাছ পড়ে গিয়েছে।
পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া সূত্রে খবর, দশকে একবারই হয় এরকম ভয়াবহ ঝড়। ফলে প্রবল বৃষ্টিপাত ও বন্যার সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়বে।
দমকল বিভাগের এক মুখপাত্র জানান, ঝড়ে গোটা পশ্চিম অস্ট্রেলিয়া জুড়ে প্রচুর ক্ষতি হয়েছে। প্রায় ৩৭ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে পারথ শহরের। ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।

Post a Comment