দিল্লি, উত্তর ও মধ্য ভারতের অনেকাংশ সোমবার তাপমাত্রার ক্ষেত্রে রেকর্ড তুলেছিল। সারাদিন ওই এলাকাগুলির মানুষ গরমে অস্থির হয়ে উঠেছিল। ওই এলাকাগুলির গড় তাপমাত্রা ছিল প্রায় ৪৫° কাছাকাছি।


আবহাওয়াবিদদের তরফে জানানো হয়েছে যে আগামী দু দিন হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি এই এলাকা গুলোর তাপমাত্রা একইরকম থাকবে। আবহাওয়ার কোনও বদল হবে না। এর পাশাপাশি "লু" প্রবাহিত হতে পারে বলে জনগণকে সতর্ক করা হয়েছে। শুকনো হওয়া বইতে পারে উত্তর-পশ্চিম দিক দিয়ে। মূলত সেই কারণেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাবে। কোন দিন কোন রাজ্যে তাপমাত্রার পরিবর্তন হবে তা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন ছবির মাধ্যমে মৌসম ভবন।


এই নিয়ে মোট তিনদিন দিল্লিতে তাপমাত্রা প্রায় ৪৪°। গরম এবং লু এর জন্য যেসব পরিযায়ী শ্রমিকরা বাড়ির উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা খুবই সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন।


তবে আবহাওয়াবিদদের মতে আবহাওয়া পরিবর্তন হবে ২৮ মে। ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রায় ৫০-৬০ কিমি বেগে ধুলোবালির ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ২৯ মে থেকে। তারপর রাজধানী ও তার আশেপাশের এলাকা গুলোতে ৪০° নিচে নামতে পারে তাপমাত্রা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর