ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আজ বিকেল বা সন্ধ্যায় উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।


দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।


আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে, সোমবার থেকে উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।


তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন 
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি হতে পারে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর