ফের দুর্ঘটনার কবলে পড়লো পরিযায়ী শ্রমিকদের বাস। জানা যায় ৩৮ জন যাত্রী নিয়ে কেরল থেকে পশ্চিমবঙ্গে আসছিল বাসটি। বহুদিন কেরলে আটকে থাকার পর
ওই শ্রমিকরাই বাসটি ভাড়া করেছিলেন। কিন্তু ওড়িশার বালাসোরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
Odisha: Seven persons have been injured after the bus they were travelling in overturned in Balasore, earlier today. The injured have been shifted to hospital. The bus was enroute to West Bengal from Kerala. pic.twitter.com/jBcMLAxc0V
— ANI (@ANI) May 30, 2020
বালাসোর পুলিশ জানিয়েছে, ৭ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের বালাসোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুরন্ত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। তবে আহতদের অবস্থা স্থিতিশীল। অন্য একটি বাসের ব্যবস্থা করে তাঁদের বাড়ি পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

Post a Comment