করোনা, আম্ফান, পঙ্গপাল - সব মিলিয়ে জেরবার দেশ। যখন করোনা থেকে মুক্তির রসদ খুঁজতে ব্যস্ত গোটা বিশ্ব তথা ভারত, তখনই তান্ডব চালিয়েছে আম্ফান। তবে এখানেই শেষ নয়! আরও বাকি! এইচটি-র হিন্দি ভাষার একটি রিপোর্ট রীতিমতো চাঞ্চল্য ফেলেছে। কি লেখা সেই রিপোর্টে?
রিপোর্ট বলছে, ২০২০ সালের গ্রীষ্মে গরম ছাপিয়ে যেতে পারে পূর্বের সব রেকর্ড। ২০২০ সালের গ্রীষ্মে রেকর্ড হতে পারে এযাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রা। হিট ওয়েভ-এ পুড়তে পারে বেশ কিছু দেশ। সেই তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশও।
তবে এটিই প্রথম রিপোর্ট নয়, চলতি বছরের শুরুর দিকে আবহাওয়াবিদদের একটি দল এই একই আশঙ্কা প্রকাশ করেছে। এখনো পর্যন্ত রেকর্ডকৃত সর্বাধিক তাপমাত্রা এবছর পেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৭৫%, বলছেন আবহাওয়াবিদরা।

Post a Comment