বিশ্ব করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে জরাজীর্ণ অবস্থায় আছে। বর্তমানে করোনার থাবায় গোটা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৪০,০৭৫ জনের। যার মধ্যে শুধু আমেরিকায় মৃত্যু হয়েছে ৯৭,৬৬৫ জনের। অনেক রাজনীতিবিদরা দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থ। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে পরমাণু পরীক্ষা করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। এমনটাই জানালো ওয়াশিংটন পোস্ট।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের কাছে খবর আছে রাশিয়া ও চিন হালকা পরমাণু পরীক্ষা করার চেষ্টা করছে। তারপর এই বিষয়টি নিয়ে আলোচনায় বসেন আমেরিকার নিরাপত্তা আধিকারিকরা। তাতে পরমাণু অস্ত্রের পরীক্ষার কথা আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, শেষবার ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা করেছিল।
এদিকে এই পরমাণু পরীক্ষা নিয়ে যে উত্তেজনা পৃথিবীতে ছড়িয়েছে তা শান্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্র চিন ও রাশিয়ার সঙ্গে বৈঠক চায়। তবে এনিয়ে কী সিদ্ধান্ত করা হবে তা ঠিক করা হয়নি এখনও। তবে রাশিয়া এবং চিন যদি পরমাণু পরীক্ষা নিয়ে বিরত না থাকে তবে পরিস্থিতি ভয়ংকরের দিকে যাবে।
১৯৯২ সালের পর থেকে আমেরিকা আর কোনও পরমাণু বিস্ফোরণ করেনি। তবে নিরস্ত্রীরকণের যে নিয়ম আছে তা অনুযায়ী বড়সড় বিবাদ ঘটবে আন্তর্জাতিক মহলে যদি পরমাণু বিস্ফোরণ ঘটে। করোনা ভাইরাসের মোকাবিলার জন্য এই বিষয়টিকে তেমন পাত্তা দেয়নি ট্রাম্প। কিন্তু তা এখন হাতের বাইরে। সেই ব্যর্থতা ঢাকতেই কি এই পরমাণু পরীক্ষা? এমনটাই প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে।

Post a Comment