ক্রিকেটকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে একাধিক নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি। ইতিমধ্যে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সম্মতি প্রদান করেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন মানুষের মুখের লালা ও শ্লেষ্মা থেকে অন্য ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার জন্যই ক্রিকেটের সুরক্ষায় বলের পালিশের জন্য লালা বা থুতু ব্যবহার নিষিদ্ধ করতে প্রস্তুত আইসিসি। 



ICC র দেওয়া ১৬ পাতার একটি গাইডলাইনে রয়েছে একাধিক নতুন নিয়ম। সেগুলি হলো - 

১) বিদেশ সফরের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চাটার্ড ফ্লাইট এর পরামর্শ।

২) সব সিরিজ এবং ক্যাম্পের সময় প্রত্যেক ক্রিকেটারকে করোনা টেস্ট করাতে হবে।

৩) যে কোনও সিরিজের আগে অর্থাৎ কোনও সফরে যাওয়ার ১৪ দিন আগে থেকেই নিয়মিত করোনাভাইরাস টেস্ট করা হবে।

৪) বায়োসেফটি- নিয়ম মেনে প্রত্যেক সদস্য দেশের চিফ মেডিক্যাল অফিসার থাকা বাধ্যতামূলক। 

৫) ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার তাদের ব্যবহৃত টুপি এবং সানগ্লাস আম্পায়ারের হাতে দেবে না।

৬) আম্পায়ারদের এখন থেকে হাতে গ্লাভস ব্যবহার করতে হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর