স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করতে শুরু করবেন। তিনি ৩২ সদস্যের ওই কমিটির নেতৃত্ব দেবেন  আগামী ২২ মে থেকে। জাপানের হিরোকি নাকাতানির চুক্তি ফুরিয়ে যাবার পরে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে এই পদে নিযুক্ত করা হচ্ছে।


২০১৯ সালেই স্থির হয়েছিল হিরোকি নাকাতানির পর সেই পদে উন্নীত হবেন ভারতীয় প্রতিনিধি। সেই মতোই মঙ্গলবার 'হু' এই এই পদে ভারতীয় চেয়ারম্যান নিয়োগ করার যে প্রস্তাব রাখা হয়েছিল তাতে সম্মতি জানিয়েছে ১৯৪টি দেশ।


বর্তমানে তিনি ভারতের করোনা ভাইরাসের পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যাস্ত। কিন্তু এই হ্ন এর এক্সিকিউটিভ কমিটি এক বছরে মাত্র দু বার সরাসরি মিটিং করে তাই হর্ষ বর্ধনের জন্য দায়িত্ব সামলাতে খুব সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টমহল।


সোমবার বিশ্বের ৭৩ তম স্বাস্থ্য সম্মেলনে ভিডিও কলের দ্বারা মিটিং করেন হর্ষ বর্ধন। সেখানে তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সক্রিয়তা সম্পর্কে ভারতের কথা জানান।


করোনা ভাইরাসের জেরে চিন ও আমেরিকার মধ্যে সম্পর্ক তেঁতো হয়েছে কিছুটা। এই অবস্থায় হর্ষ বর্ধনের দায়িত্ব তাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন অনেকেই।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর