লকডাউনের জেরে দেশে দীর্ঘদিন ধরে বন্ধ যাত্রীবাহী বিমান পরিষেবা। সেই বিমান পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে তা নিয়ে প্রত্যেকের মনে একটা সংশয় ছিল। অনেকে মনে করেছিল 18 মে থেকে দেশের বিভিন্ন জায়গায় চালু করা হবে বিমান পরিষেবা। কিন্তু কেন্দ্রীয় সরকার লক ডাউনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিমান পরিষেবা চালু করার অনুমতি দেয়নি। অবশেষে কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী বিমান সংস্থাগুলিকে সুখবর দিলেন। তিনি বলেন আগামী 25 মে থেকে দেশের বিভিন্ন রুটে ধাপে ধাপে চালু করা হবে বিমান পরিষেবা। বিমানমন্ত্রী ট্যুইট করে দেশের সমস্ত বিমানবন্দর এবং এয়ার লাইন্স গুলিকে এই খবর জানিয়ে দিয়েছেন।
গত মার্চ মাসের 25 তারিখ ভারতে বন্ধ হয়েছে সমস্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা। অবশেষে প্রায় দু মাস পর দেশে চালু হচ্ছে যাত্রীবাহী বিমান পরিষেবা। লক ডাউনের জন্য বিমান পরিষেবা বন্ধ থাকায় এই সংস্থাগুলি কোটি কোটি টাকা লোকসানে পড়েছে। কেন্দ্রীয় বিমান মন্ত্রীর দেওয়া এই সুখবরে অনেকটা স্বস্তি মিলেছে এই সংস্থাগুলির।

Post a Comment