করোনা ভাইরাসের কারণে বিশ্বে যে মৃত্যু মিছিল শুরু হয়েছে তা আটকানোর জন্য পৃথিবীতে কদর বাড়ছে হাইড্রক্সিক্লোরোকুইনের। এর নেপথ্যে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে। সবার সামনে তিনিই দাবি করেছেন যে করোনা মোকাবিলার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তিনিই এই ওষুধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানান কয়েকদিন আগে। এবার তিনি বলেন প্রায় দেড় সপ্তাহ ধরে এই ভাইরাসের সংক্রমণের ভয়ে নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন।
আমেরিকাতে সবচেয়ে ভয়ানক রূপ ধারণ করেছে এই মারণ ভাইরাস। লক্ষ লক্ষ মানুষ এতে আক্রান্ত। এর আক্রমণ থেকে বাদ পড়েনি ট্রাম্পের হোয়াইট হাউসও। সেখানকার 2 জন কর্মীও এই ভাইরাসে আক্রান্ত। হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করার জন্য কোনও চিকিৎসক তাঁকে পরামর্শ না দিলেও তিনি নিয়মিত ব্যবহার করে যাচ্ছেন। যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। কিন্তু ট্রাম্প জানান, আমি নিয়মিত এই ওষুধটা নিচ্ছি। কারণ আমি জানি ওষুধটা অনেক কাজের। আগে এর সম্পর্কে অনেক গুণাগুণ শুনেছি। প্রায় দেড় সপ্তাহ থেকে আমি এটি খাচ্ছি। এই ওষুধের বিপরীত প্রতিক্রিয়ার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন আমি দশদিন খাওয়ার পরও একদম সুস্থ আছি।
এই মারণ ভাইরাসের মোকাবিলার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন কতটা উপযোগী তা নিয়ে দ্বন্দ্ব থাকেলও প্রেসিডেন্ট নিয়মিত নিয়ে যাচ্ছেন এই ওষুধ। প্রেসিডেন্টের চিকিৎসকরাও এই ওষুধের কার্যকরি এবং পার্শপ্রতিক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সেসব না মেনেই তিনি ১০ দিন নিয়মিত এই ওষুধ সেবন করে যাচ্ছেন।

Post a Comment