কুকুরের ঘ্রাণশক্তির মহিমা কমবেশি সকলেই জানেন। গন্ধ শুকে খুব সহজেই একজন অপরাধীকে শনাক্ত করার ক্ষমতা রাখে। এখন এই প্রাণীকেই করোনা শনাক্ত করতে ব্যবহার করতে চাইছে ব্রিটেন। তার জন্য শুরু করা হয়েছে প্রশিক্ষণ। সেই দেশের বিজ্ঞানীদের বিশ্বাস যে ঠিক মতো উপযুক্ত ট্রেনিং এবং উপযুক্ত ট্রেনার পেলে গন্ধ শুকে খুব সহজেই শনাক্ত করতে পারবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে। এর ফলে সময় এবং খরচ দুটোই কমে যাবে।
এই গবেষণায় অবশ্য ব্রিটেন সরকার খুবই আগ্রহ প্রকাশ করেছে। যার জন্য সাড়ে চার কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করেছে। ডুরহাম বিশ্ববিদ্যালয়ের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও মেডিক্যাল ডিটেকশন ডগস নামের একটি সংস্থা যৌথভাবে এই গবেষণা চালাবে। এই উদ্যেশে ছটি কুকুরকে( ল্যাব্রাডর ও ককার স্প্যানিয়েল প্রজাতির ) ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এই কুকুর গুলো দিয়ে সংক্রমিত এবং সুস্থ ব্যাক্তিদের গন্ধ আলাদা আলাদা ভাবে শুকানো হবে। যাতে কুকুর দুই ধরনের গন্ধের পার্থক্য আলাদা ভাবে বুঝতে পারে। এই ধরনের কুকুর গুলো ক্যান্সার, ম্যালেরিয়া, পারকিনসন্স রোগ ও শনাক্ত করতে পারে। সেই সব কুকুরদের পক্ষে করোনা শনাক্ত করাটা কঠিন কিছু না। শুধু ব্রিটেন নয়, ফ্রান্স এবং আমেরিকাও এই কুকুর গুলো নিয়ে গবেষণায় লিপ্ত।
বিশেষজ্ঞদের দাবি যদি এই পরীক্ষা সফল হয় তাহলে একটি কুকুর ঘণ্টায় ২৫০ জন রোগীকে শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়া সফল হলে ভবিষ্যতে করোনা ভাইরাসের শনাক্ত করনে এক নতুন যুগ আনতে পারে। লক ডাউন ওঠার পরে জনজীবন স্বাভাবিক হলে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে এই প্রক্রিয়াতে রোগীকে খুব দ্রুত শনাক্ত করা যাবে।

Post a Comment