একটা প্রাকৃতিক বিপর্যয়ের রেশ না কাটতেই আবার এক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেল।


গত বুধবার বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূ্র্ণিঝড় সাইক্লোন আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে ধ্বংসস্তূপে পরিণত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এর মধ্যেই আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া গেছে তাতে কলকাতায় সামনের শনি ও রবিবার দুদিন বজ্র বিদ্যুৎসহ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। প্রাথমিকভাবে বুধবারই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঘূ্র্ণিঝড় আমফান চলে যাওয়ার পর থেকে তাপমাত্রার পারদ দ্রুত বাড়ায় নিম্নচাপ তৈরি হতে চলেছে।


তবে এই নিম্নচাপের জেরে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। এর পাশাপাশি স্থানীয় উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ ক্ষেত্রে দ্রুত বায়ু প্রবেশ করে ঝড় তৈরি করবে।শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে। আবার শনিবার সকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং রবিবার দু একবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর