ফের যেন বিশ্বের কপালে চিন্তার ভাঁজ। তবে এবার কোনও রোগ বা ঘূর্ণিঝড় নয়। ইউরোপিয়ান স্পেশ এজেন্সির তরফে আরও ভয়ঙ্কর খবর শোনানো হয়েছে। তাঁদের তোলা কিছু স্যাটেলাইট ছবি রয়েছে। সেই ছবি ও তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ক্রমশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে আসছে। যার ফল মারাত্মক হতে পারে। আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলের চৌম্বক ক্ষেত্র ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে।
এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যদি কোনওদিন শূন্য হয়ে যায় তাহলে এই গ্রহে প্রাণের অস্তিত্ব টিকে থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে।
গবেষকরা মনে করেন, পৃথিবীর মেরু পরিবর্তনের লক্ষণ হিসাবে দুর্বল হয়ে যেতে পারে চৌম্বক ক্ষেত্র। প্রায় ৭ লক্ষ ৮০ হাজার বছর আগে আমাদের পৃথিবীতে শেষবার মেরু পরিবর্তন ঘটেছিল। একই ঘটনা ঘটতে পারে আবার।
বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর মেরু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব পড়বে মানব সভ্যতার ওপর। বন্ধ হয়ে যাবে অত্যাধুনিক সব যোগাযোগ ব্যবস্থা। তবে আশার কথা একটাই, পৃথিবীর মেরু পরিবর্তনের ঘটনা ঘটতে সময় লাগবে বহু বছর। হটাৎ এক সুন্দর সকালে ঘুম ভেঙে দেখব পৃথিবীর মেরু পরিবর্তন হয়ে গেছে, এরকম ঘটনার সাক্ষী আমরা হব না।

Post a Comment