ঝাঁসি: তিন কিলোমিটার দীর্ঘ এক বিশাল পঙ্গপাল ঢুকে পড়েছে দেশে। যার জন্য বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। গ্রামের যে অংশগুলিতে গাছপালা বেশি, সেদিকেই পঙ্গপালের গতিপথ থাকবে। ক’‌দিন আগেই খবর এসেছিল, পঞ্জাবের পাকিস্তান সীমান্ত দিয়ে দেশে ঢুকতে পারে পঙ্গপাল। এই খবরই শেষে সত্যি হল। 


ঝাঁসি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ কীটনাশক নিয়ে দমকলকে তৈরি থাকতে বলা হয়েছে। কোনওভাবেই পঙ্গপাল যাতে ফসলের ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে রাজস্থানের কোটা থেকে একটি বিশেষ দল এখানে আসছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর