ধেয়ে আসছে আমফান। দুপুর ৩টের পরই আঘাত হানতে পারে রাজ্যে। এই অবস্থায় আইএমডি এবংরাজ্য প্রশাসন সূত্রে বারবার কিছু বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে।
দুপুর ১২টার পর কোনো অবস্থাতেই বাড়ি থেকে বেরোতে বারণ করেছে রাজ্য প্রশাসন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর অনুরোধ, কেউ যেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাড়ি থেকে না বের হন।
বাড়ির অবস্থা খারাপ হলে দেরি না করে নিরাপদ আশ্রয়ে চলে যান। যেকোনো ধরণের সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের সাহায্য নিন।
ঝড়ের ফলে ব্যাঘাত ঘটতে পারে বিদ্যুৎ পরিষেবায়। বিকল্প ব্যবস্থা হিসাবে মোম বা প্রয়োজনীয় আলোর উৎস তৈরী রাখুন। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় বাড়ি হলে ঘরে রাখুন শুকনো খাবার।
ঝড়ের আগে মোবাইল চার্জ করিয়ে নিন। বন্ধ রাখবেন গ্যাস সিলিন্ডার। টিভি বা ফ্রীজ ও যাবতীয় বৈদ্যুতিন সরঞ্জামের সংযোগ খুলে রাখা উচিত।

Post a Comment