ধেয়ে আসছে আমফান। রাজ্যের ৩ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। গত বছর ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুল এর থেকেও অনেকটা শক্তিশালী হতে চলেছে আমফান, এমনি সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রায় ১৫৫-১৬৫ কিমি বেগে আঘাত হানতে পারে আমফান। এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। পাশাপাশি আমফানের প্রভাব পড়তে পারে হাওড়া, হুগলি সহ কলকাতাতেও।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকাগুলি থেকে প্রায় ২ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷ উত্তর চব্বিশ পরগণা থেকে সরানো হয়েছে আরও ৪০ হাজার মানুষকে৷ পূর্ব মেদিনীপুর এর উপকূলবর্তী এলাকা থেকে সরানো হয়েছে আরও ৪০ হাজার মানুষকে। পশ্চিম মেদিনীপুর থেকে সরানো হয়েছে ১০ হাজার।
গোটা রাজ্যে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ১৯টি দল। দক্ষিণ ২৪ পরগনায় মোতায়েন করা হয়েছে ৬টি দল, পূর্ব মেদিনীপুরে ৪টি, কলকাতায় ৪টি, উত্তর ২৪ পারগনায় ৩টি ও হাওড়া, হুগলিতে একটি করে দল রয়েছে।

Post a Comment