কলকাতায় বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে মঙ্গলবার রাত থেকেই। যা আভাস দিচ্ছে আমফানের। প্রবল ঝোড়ো হাওয়ার জেরে নিউ আলিপুরে গাছ পড়ে গিয়েছে আজ সকালে। আমফানের জেরে কলকাতায় ১২০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বুধবার বেলা ১২টার পর কাওকেই বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেন। তিনি নিজে আমফানের পরিস্থিতি মনিটর করতে সারা রাত কন্ট্রোলরুমে থাকবেন। ঝড়ে ক্ষতির আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে থাকা ১০টি ছোট বিমানকে রাঁচি, গুয়াহাটি এবং বারাণসীতে সরানো হলো। ইতিমধ্যেই সুন্দরবন-সহ উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষদের সরানোর কাজ জোর কদমে চালাচ্ছে রাজ্য সরকার৷

Post a Comment