জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের কিছু বিজ্ঞানীরা কিছুদিন আগে বলেন যে, ধীরে ধীরে নাকি সূর্যের তেজ কমে যাচ্ছে। সঙ্গে কমছে উজ্জ্বলতাও। এখন আবার বললেন সূর্যের মধ্যে চলা যে প্রাকৃতিক ক্রিয়াকলাপ সেগুলোও নাকি কমে যাচ্ছে। অর্থাৎ, সূর্যেও নাকি ‘লকডাউন পর্ব’ শুরু হয়েছে।
ড: টনি ফিলিপস(জ্যোতির্বিজ্ঞানী) বলেন যে, সূর্যের 'সোলার মিনিমাম' পর্ব শুরু হয়ে গেছে। সৌর কলঙ্কের চিহ্নও ক্রমশ লুপ্ত হচ্ছে সূর্যের শরীর থেকে। যার জন্য সূর্যের আকর্ষণীয় অর্থাৎ চৌম্বকীয় ক্ষমতা কমে যাচ্ছে। যার জন্য মহাজগতের রশ্মি প্রচুর পরিমাণে সৌরজগতে ঢুকে যাচ্ছে।
সৌর বিজ্ঞানীরা বলেছেন, এরকম 'সোলার মিনিমাম' এর প্রভাবে ইন্দোনেশিয়ায় ১৮১৫ সালের ১০ এপ্রিলে মাউন্ট টাম্বোরাতে এক অগ্নুৎপাতের ফলে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৭১ হাজার মানুষ। এর এক বছর পরেই ‘বিনা গ্রীষ্মের বছর’ দেখেছিল পৃথিবী। সে বছর জুলাই মাসে বিশ্বের বহু জায়গাতে বরফ পড়েছিল। যা বিজ্ঞানীদের কাছে 'ডালটন মিনিমাম' নামে পরিচিত।
তাই নাসার বিশেষজ্ঞদের আশঙ্কা এই 'সোনার মিনিমাম' এর জন্য অতীতে ঘটে যাওয়া 'ডালটন মিনিমাম' আবার ঘটতে পারে পৃথিবীতে।
ড: টনি ফিলিপস চিন্তাযুক্ত হয়ে জানান, এর প্রভাবে পৃথিবীতে ভয়ংকর প্রাকৃতিক ক্রিয়াকলাপ ঘটতে পারে। খরা, তীব্র শীত, ভূমিকম্প এসবের সামনে পড়তে পারে পৃথিবী।

Post a Comment