করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে খোলা জায়গায় থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার। সেই আইনেই কাত উত্তরপ্রদেশের মাহারাজগঞ্জে পরিবহন বিভাগে কর্মরত এক কর্তা!


রুটিন চেকিংয়ে বেরিয়েছিলেন সহকারী জেলাধিকারী। তার নজরে পরে ঘটনাটি। তাতেই ক্ষেপে লাল ডেপুটি বাবু! এরপর আর কি! ডেপুটি বাবুর চোখ রাঙানিতে নিজেই ওই থুতু পরিষ্কার করলেন সেই পরিবহন বিভাগের কর্তা! সেই সঙ্গে দিতে হল ১৫০০ টাকার জরিমানা। ভবিষ্যতে আর এই ভুল যেন না হয় সেই বিষয়েও তাকে সতর্ক করেছেন SDO ।


এই বিষয়ে জেলাধিকারী বলেন, আইন সবার জন্য এক। তিনি সরকারি চাকুরে হন বা অন্য কেউ, আইন ভাঙলে সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর