লকডাউন ঢিলে হতেই ফের জাঁকিয়ে বসছে করোনা। দেশে একলাফে আক্রান্তের সংখ্যা বাড়ল অনেকটাই। সোমবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার জন। ফলে বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেলো ১ লাখের গন্ডি।
মঙ্গলবার সকালে স্বাস্থমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত বেড়েছে ৪ হাজার ৯৭০ জন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান ১১ তম। ভারতের ওপরে রয়েছে ইরান।
দেশে সর্বাপেক্ষা খারাপ অবস্থা উদ্ভব ঠাকরের মহারাষ্ট্রে। ওই রাজ্যে একক ভাবে করোনা আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজারের গন্ডি।

Post a Comment