বিশ্বজুড়ে করোনার আতঙ্ক। ব্যতিক্রম নয় জামাইকাও। এদেশেও থাবা বসিয়েছে ভয়ঙ্কর করোনাভাইরাস। যাতে ত্রস্ত জামাইকাবাসী। এইসব প্রতিকূলতার মধ্যে একটি সুখবর পেলেন সে দেশের সর্বকালের এবং বিশ্বের সর্বকালের একজন সেরা ক্রীড়াবিদ উসেইন বোল্ট। প্রথমবার বাবা হলেন এই বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার। যার ফলে সকলের মুখে হাসি ফুটেছে। 



পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানুষ তিনি। বিদ্যুতের গতির মতো তাঁর পা চিতাবাঘ কেও সহজে হার মানাতে সক্ষম। ৮ বার অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টার জামাইকার অ্যাথলিট  উসেইন বোল্ট। আটবার অলিম্পিকে সোনা অর্জন করলেও বাবা হওয়ার স্বাদ অর্জন করলেন এই প্রথমবার। জামাইকার স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে উসেইনের বান্ধবী কাসি বেনেট পরশু দিন অর্থাৎ রবিবার একটি ফুটফুটে মেয়ে জন্ম দিয়েছেন। মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। তবে সরকারি ভাবে এবং বোল্টের পক্ষ হইতে এখনও কোনো খবর জানানো হয়নি। 



জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বোল্টের বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি টুইটারে বিশ্বের সেরা স্প্রিন্টার কে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, "আমাদের স্প্রিন্ট কিংবদন্তি বোল্ট এবং কাসি বেনেটকে তাঁদের কন্যা সন্তান হওয়ার শুভেচ্ছা।" বোল্ট এবং তার বান্ধবী বেনেটের সঙ্গে সম্পর্ক ছয় বছরের। গত মার্চ মাসে উসেইন বোল্ট নিজেই জানিয়েছিলেন যে তার বান্ধবী গর্ভবতী। এক সপ্তাহ আগে তার বান্ধবীর সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি জানিয়েছিলেন বেবি বোল্ট আসছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর