করোনা ভাইরাস পৃথিবীকে শ্মশান ভূমিতে পরিণত করেছে। বিজ্ঞানীরা দিন রাত পরিশ্রম করে চলেছে এর প্রতিষেধক আবিষ্কার করার জন্য। তাঁদের দিকেই তাকিয়ে আছে পৃথিবীর মানুষ। এহেন প্রতিকূল পরিস্থিতিতে বিজ্ঞানীরা এক চমকে যাওয়ার মতো তথ্যের সন্ধান পেয়েছে। তাঁরা মনে করেন লামার(পাহাড়ের লোমশ জন্তু) দেহ থেকেই মিলতে পারে এই মারণ ভাইরাসের প্রতিষেধক।
লামার দেহে যে অ্যান্টিবডি উৎপত্তি হয়, তার দুটো ভিন্ন প্রকারকে যুক্ত করে দিয়েছেন বিজ্ঞানীরা। যার ফলে তৈরি হয়েছে এক বিশেষ ধরনের অ্যান্টিবডি। যেটি মানবদেহ থেকে করোনা নির্মূল করতে সাহায্য করতে পারে। এই অ্যান্টিবডি করোনা ভাইরাসের বন্ধু প্রোটিনের সঙ্গে একটি জোট তৈরি করে যা করোনার সংক্রমণ আটকে দেয়। মুকুটের মতো দেখতে এই প্রোটিনটি হলো স্পাইক প্রোটিন। মানব দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়িয়ে তুলতে এটিই সাহায্য করে। যৌথভাবে গবেষণার পর বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয় ও আমেরিকার টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ের এই ফল প্রকাশ করেছেন।
সম্প্রতি কয়েকদিন আগে এই ভাইরাস নিয়ে হ্ন আশঙ্কা প্রকাশ করে বলেছিল, অনেক ভাইরাস আছে যার প্রতিষেধক এখনও আমরা আবিষ্কার করতে পারিনি। যেমন HIV এবং ডেঙ্গু। তেমনি করোনা ভাইরাসের টিকাও আবিষ্কার করতে পারবো কিনা জানা নেই। আবিষ্কার হলেও সেই প্রতিষেধক সব টেস্ট পাশ করবে সেটাও না। এমন সময় লামা প্রাণীটি সবার মনে একটা আশার আলো সঞ্চার করেছে।

Post a Comment