তবে কি আইপিএলের অপেক্ষায় থাকা ক্রিকেট প্রেমীরা আশার আলো দেখতে শুরু করবে? সমস্ত অনিশ্চয়তার কালো মেঘ কী সরে যাবে? যার উত্তর এখন পরিষ্কার ভাবে না দিলেও স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল রবিবার ক্রিকেপ্রেমীদের একটি সুখবর দিল। জানানো হলো লক ডাউনের চতুর্থ পর্যায়ে সমস্ত স্টেডিয়াম দর্শক শূন্য ভাবে খুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়ে রেখেছিলেন লক ডাউনের সময় সীমা বাড়বে। রবিবার তার বিস্তারিত তথ্য প্রকাশ করলো স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো চতুর্থ দফার লক ডাউনের মেয়াদ। অনেক ক্ষেত্রে ছাড় দিলেও আগের মতই বন্ধ থাকবে রেস্তোরা, সিনেমা, সুইমিং পুল, শপিং মল ইত্যাদি। এবং সাথে মাঠে ব্যাট বল নামার ক্ষেত্রেও ছাড়পত্র দিলো। স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দেওয়া হলেও দর্শকের অনুমতি নিষিদ্ধ। অর্থাৎ দর্শকের জমায়েত ছাড়া ম্যাচ চালানো যেতে পারে। ইতিমধ্যে অনেক ফুটবলাররা তাঁদের অনুশীলনে নেমে পড়েছে। এবার তাহলে ক্রিকেটাররাও তাঁদের অনুশীলনে নেমে পড়তে পারবে। রইলো না কোনও বাধা।
লক ডাউনের সময় থেকে বাতিল করা হয়েছিল সমস্ত ক্রীড়া মহল। বাতিল আইপিএল। ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে হয়তো এবার ছবিটা কিছুটা ইতিবাচক রূপ নিতে চলেছে। আগেই বিসিসিআই কোষাধক্ষ্য জানিয়েছিলেন স্টেডিয়াম খুললে কম করে ক্রিকেটাররা অনুশীলনে যোগ দিতে পারবেন। এবার যে তাতে আর কোনও বাধা থাকছে না, তা আন্দাজ করাই যায়। তবে রাজ্যের অবস্থা অনুযায়ী কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে ক্রিকেটাররা। একই সঙ্গে উজ্জ্বল হচ্ছে আইপিএল আয়োজনের আশাও। দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট ফেরানো নিয়ে ভারতীয় বোর্ড (BCCI) কোন পথে হাঁটে, সেটাও দেখার। তবে বিদেশ যাত্রা বন্ধ থাকলে, বিদেশি ক্রিকেটারদের সাহায্য ছাড়াই আইপিএল আয়োজনে দল গুলো কে কী রকম মত প্রদান করে সেটাই দেখার।

Post a Comment