করোনা ভাইরাস আক্রমণের ফলে স্তব্ধ গোটা দেশ। দিনের পর দিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ৫২৪২ জন আক্রান্ত হয়েছে। এতদিনের মধ্যে এই সংখ্যাই সর্বোচ্চ। মৃতের পরিমাণ ৩০০০ ছাড়িয়ে গেছে। যা স্বাভাবিক ভাবেই চিন্তার বিষয়। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৯৬,১৬৯ জন। তবে আশার কথা এটাই যে প্রায় ৩৬,০০০ মানুষ সুস্থ হয়ে উঠছে।



আজ অর্থাৎ সোমবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জানানো তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫২৪২ জন এবং প্রাণ হারাতে হয়েছে ১৫৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ৩০২৯ জন। তবে প্রায় ৩৬,০০০ মানুষ সুস্থ হয়েছেন, এটাই ভালো খবর এবং আক্রান্তের মধ্যে সক্রিয় আছেন ৫৩,৩১৬ জন।


এই কঠিন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই দেশে বাড়লো লক ডাউনের মেয়াদ। স্বরাষ্ট্রমন্ত্রক পুনরায় ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত লক ডাউনের কথা টুইট করেন। আবার দুই সপ্তাহ দেশ বাসীকে কাটাতে হবে ঘরে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ কী কী খোলা থাকবে আর কী কী খোলা থাকবেনা তা বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রক বিস্তারিত গাইডলাইনস দিয়ে জানিয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর