সবাই চায় নিজেকে খুব সুন্দর দেখাক। কিন্তু বয়সের সাথে এবং বিভিন্ন কারণে দেহের সৌন্দর্য আস্তে আস্তে লুপ্ত হতে থাকে। তাই সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য বাজারে বিভিন্ন বিউটি প্রোডাক্ট বিক্রি হচ্ছে হু হু করে। সেখানে সব কিছুর সঠিক গুণাগুণ আলোচনা করা থাকেনা। তাই নিজের ত্বকের জন্য ঠিক কোন প্রোডাক্ট কিনতে হয় সেটা আমরা জানিনা। ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করলে উল্টো ক্ষতি হয়। প্রতিটা প্রোডাক্ট ঠিক কোন গুণাগুণ গুলোর অধিকারী তা জেনেই ব্যবহার করা দরকার।


গোলাপ

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রূপচর্চায় বিউডি প্রোডাক্ট হিসেবে গোলাপের জুড়ি মেলা ভার। গোলাপজল, ফেস মাস্ক, লোশন এবং রাতের বেলার ক্রীম ও তৈরি হয় এই গোলাপ দিয়ে। দেহের চামড়াকে সচল সতেজ করে রাখার ক্ষেত্রে গোলাপ সাহায্য করে। রক্ত চলাচল ঠিক রাখে এবং বয়সের ছাপ ত্বকে পড়তে দেয়না। তাই এমন কোনও সমস্যার থেকে রেহাই পেতে গোলাপ জল বা গোলাপের তৈরি ক্রিম, মাস্ক ব্যবহার খুবই ভালো। 


ল্যাভেন্ডার 

এর ব্যবহার সবচাইতে বেশি অপরিহার্য তেল হিসেবে। শুষ্ক, স্বাভাবিক, তৈলাক্ত ত্বকের জন্য ল্যাভেন্ডার খুবই উপকারী। এটি ত্বকের ক্লান্তি ভাব দূর করে। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যপূর্ণ হওয়ায় অনেক ফেস মাস্ক ও ক্রিম তৈরিতে এটি ব্যবহার করা হয়। 


ক্যামোমিল 

ত্বকের যত্ন নিতে এই ফুল খুবই উপযোগী। এটি অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যপূর্ণ। যার ফলে ত্বককে স্বাভাবিক ভাবে কম বয়সী করে রাখে। ত্বকের লালচে ভাব কমায়। এই ফুল দিয়ে মূলত তেল তৈরি করা হয় এবং শুকনো ফুলের গুড়ো দিয়ে ফেসপ্যাক বানানো হয়। 


জবা 

এই ফুল দেহের সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে খুব উপযোগী। বহুল বিউটি প্রোডাক্টে এই ফুল ব্যবহার করা হয়। এই ফুল চামড়ার উজ্জ্বলভাব এবং ত্বকের আসল রং ধরে রাখে। ত্বকে প্রয়োজনীয় তেল ধরে রাখে এবং ত্বককে বয়সের আগে বুড়িয়ে যাবার থেকে রক্ষা করে। এছাড়াও চুলের যত্ন নিতে এই ফুল ব্যবহার করা হয়। এটি মাথার স্কাল্পের যত্ন নিতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।


জুঁই 

জুঁই অ্যান্টি এডিং ট্রিটমেন্ট এবং অ্যান্টি অক্সিডেন্ট এর জন্য জনপ্রিয়। ত্বকের মৃত কোষ গুলিকে সরিয়ে নতুন কোষ জন্ম দিয়ে উজ্বল করতে সাহায্য করে এই ফুল। 


গাঁদা 

গাঁদা ফুল দিয়ে বানানো তেল সারা বিশ্বে খুব জনপ্রিয়। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য পূর্ণ। ফলে ব্রণ, ত্বকের দাগ কমিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। ব্যাথা এবং পোকার কামড়ের যন্ত্রণাকে কমাতে গাঁদা ফুলের রস ব্যবহার করা হয়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর