মহাকাশে বিশ্বরেকর্ড! নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন এর উদ্দেশ্যে উড়ে গেল প্রথম বেসরকারি মহাকাশযান স্পেস-X সংস্থার ফ্যালকন-৯ রকেট। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে আখ্যা দিল যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম বেসরকারি সংস্থা হিসাবে এই প্রথম কোনো মহাকাশযাত্রায় গেল মানুষ।


এই যাত্রায় স্পেস-X এর হাত ধরেছে নাসাও! যান মাটি ছাড়ার মুহূর্ত থেকে পুনরায় পৃথিবীতে ফিরে আসার প্রতিটি মুহূর্ত লাইভ সম্প্রচার করছে তারা। নাসা ও স্পেস-X এর ওয়েবসাইট ভিজিট করে দেখে যাবে সেই লাইভ সম্প্রচার।


দুই মার্কিন নভশ্চর রবার্ট বেনকেন এবং ডগলাস হার্লেকে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে উড়ে যায় স্পেস-X এর ফ্যালকন-৯ রকেট। ফ্লোরিডার জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করে মহাকাশযানটি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর