করোনার গ্রাসে দেশে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ৫০০০। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের তরফে জানানো হয়, গতকাল রাত ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪৯৭১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৬,৪২২ জন।
দ্য হিন্দু প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৮১,৯৬৯ এবং মৃত্যু হয়েছে ৫১৮১ জনের। গতকাল অর্থাৎ শনিবার মৃত্যু হয়েছে ১৯৩ জনের। উল্লেখ্য, আজই শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউন। সেই সঙ্গে কেন্দ্রের তরফ থেকে পঞ্চম দফার লকডাউনের বিধি নিষেধ ঘোষণা করা হয়েছে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেনমেন্ট এরিয়া গুলি বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে উঠে যাবে লকডাউন। নন কন্টেইনমেন্ট জোন গুলিতে ৮ জুন থেকে খুলে যাবে সব ধর্মীয় প্রতিষ্ঠান, মল, বাজার, রেস্তোরাঁ, হোটেল ও হসপিটালিটি সেক্টর। এছাড়া পঞ্চম দফার লক ডাউনে বিশেষ দরকার ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করা যাবেনা রাত নয়টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত।

Post a Comment