দেশে লক ডাউন আরও এক দফা বাড়িয়ে দিল কেন্দ্র। ৩০ জুন পর্যন্ত চলবে এই পঞ্চম দফার লক ডাউন। তবে এবার নিয়ম পূর্বের থেকে অনেক আলাদা। দেশের আর্থিক অবস্থা ফেরাতে অনেক নিয়মকানুন শিথিল করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে নতুন গাইডলাইনও।


গাইডলাইনে বলা হয়েছে:

# পঞ্চম দফার লক ডাউনে বিশেষ দরকার ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করা যাবেনা রাত নয়টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত। 

# পঞ্চম দফার লক ডাউনে নন কন্টেইনমেন্ট জোন গুলিতে ৮ জুন থেকে খুলে যাচ্ছে সকল ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর দরজা।

# নন কন্টেইনমেন্ট জোন গুলিতে ৮ জুন থেকে খুলে যাবে সকল রেস্তোরাঁ গুলো।

# ৮ জুন থেকেই খুলবে শপিং মল গুলো।

# কন্টেইনমেন্ট জোনে লক ডাউন অবধারিত থাকবে ৩০ জুন পর্যন্ত।

# রাজ্যগুলির সঙ্গে কথা বলে জুলাই মাসে স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

# পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো, সিনেমা, জিম, সুইমিং পুল খোলার সিদ্ধান্ত হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর