জেএনইউ-র কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক এবং জেএনইউ শিক্ষক ইউনিয়নের পূর্ব অধ্যাপিকা সােনা ঝারিয়া মিনজ কে ঝাড়খন্ডের সিধু কানু মুর্ম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলার হিসাবে নিয়ােগ করল ঝাড়খণ্ড সরকার।
স্বাধীন ভারতে প্রথম আদিবাসী মহিলা উপাচার্য হিসাবে নাম উঠল অধ্যাপিকা সােনা ঝারিয়া মিনজ এর। তাকে সিধু কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলার হিসাবে নিয়ােগ করলেন দ্রৌপদী মুর্মু। যিনি ঝাড়খণ্ডের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর। অধ্যাপিকা সােনাঝরিয়া মিনজ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং চেন্নাইয়ের তাম্বরামের মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে উচ্চতর পড়াশােনা শেষ করেন। তিনি এমএসসি করেছেন গণিত বিষয়ে তাম্রম, মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে। তিনি নয়া দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে এমফিল এবং পিএইচডিও করেছেন।
বুধবার ঝাড়খণ্ডের গভর্নর সচিবালয় এই নিয়ােগের কথা জানানো হয়েছিল। মিনজ হলেন লুথেরান বিশপ ইমেরিটাস নির্মল মিঞ্জের কন্যা, যিনি রাঁচির গসনার কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

Post a Comment