পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতেই রাজ্যে আক্রান্তের সংখ্যা উত্তুরোত্তর বৃদ্ধি পাওয়ায় দ্রুত পদক্ষেপ নিল কর্ণাটক প্রশাসন। বৃহস্পতিবার, করোনা কবলিত - ‘মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, ও তামিলনাড়ু’ এই ৫ রাজ্য থেকে ট্রেন, বাস ও বিমানে করে কর্ণাটকে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল বিএস ইয়েদুরাপ্পা নেতৃত্বাধীন সরকার।
কর্ণাটক সরকারের পেশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৮০৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৩৫ জন।

Post a Comment