রাজ্যের জন্য চতুর্থ দফার লকডাউনের শুরুতেই খুশির খবর। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যে কমল মৃতের হার। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪ জন। তবে রাজ্যে সংক্রমণের গ্রাফ উর্দ্ধগামী। 


বাংলায় গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১৪৮ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮২৫ এ। তবে সুস্থতার নিরিখেও রাজ্য ভাল অবস্থায় দাঁড়িয়ে আছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন। এই নিয়ে বাংলায় মোট সুস্থ হওয়ার সংখ্যা ১০০০ ছাড়াল। যা প্রায় ৩৫.৬১ শতাংশ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর