লকডাউনে Uber, Zomato-র পর এ বার চাকরি হারাতে চলেছেন প্রায় 1100 Swiggy কর্মী। লকডাউন পর্বে দীর্ঘদিন ধরেই দেশের প্রায় সব হোটেল, রেস্তোরাঁর পাশাপাশি অনলাইন খাবার ডেলিভারির অর্ডারও বন্ধ। সোমবার সংস্থার বেঙ্গালুরু হেড কোয়াটার্রের তরফে প্রকাশিত বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, করোনার জেরে 'বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে'। ফলে আগামী কয়েকদিনের মধ্যে 1100 কর্মীকে ছাঁটাই করা হবে।
সংস্থার কর্ণধার শ্রীহর্ষ মেজতি জানান, আজ Swiggy'র জন্যে খুবই দুঃখের দিন। ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে আগামী কয়েকদিনে বিভিন্ন শহরে নানা পদে এবং স্তরে কর্মরত প্রায় 1100 কর্মীকে বিদায় জানাতে হবে। সংস্থার তরফে জানানো হয়, ছাঁটাই হওয়া কর্মচারীরা আগামী ৩ মাসের বেতন পাবেন। সেই সঙ্গে, কোম্পানির সঙ্গে যুক্ত থাকার সাম্মানিক হিসাবে আরও একমাসের অতিরিক্ত বেতন পাবেন তাঁরা।

Post a Comment