করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব এখন নাজেহাল। কয়েকদিন আগেই ইউরোপে মৃত্যু মিছিল শুরু হয়েছিল এই করোনাভাইরাসের দাপটে। সিংহভাগ বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে এই মরণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হলে এই ভাইরাসকে নির্মূল করা অসম্ভব। কিন্তু প্রতিষেধক আবিষ্কার না হলেও ধীরে ধীরে এই ভাইরাস ইউরোপ ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। ইংল্যান্ড এবং স্পেনে রবিবার করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল সর্বনিম্ন। 



গোটা পৃথিবীর মধ্যে আমেরিকার পর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল স্পেন। কিন্তু রবিবার করোনা ভাইরাসের বিরুদ্ধে নজরকাড়া সাফল্য পেয়েছে। রবিবার মৃতের সংখ্যা ছিল মাত্র ৮৭ জন। এই দুই মাসের সংখ্যার থেকে সর্বনিম্ন। মার্চ মাসের শেষ থেকে ব্রিটেনেও গতকাল মৃত্যুর সংখ্যা সব থেকে কম, মাত্র ১৭০ জন। তবে দু'দেশেই করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রশাসনিক নিয়ম কানুনে বেশকিছু শিথিলতা এনেছে। ইতালি থেকেও দৃশ্যত পাততাড়ি গোটাচ্ছে করোনা। রবিবার মাত্র ৬৭৫ জন সংক্রমিত হয়েছে। সেখানকার জনগন এবার রেস্তোরাঁ, মল, দোকানপাট ইত্যাদি খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী গিসেপ্পে কঁতে বলেছেন, জুন মাসের মধ্যে সীমান্ত এবং আর্থিক ক্ষেত্র খুলে দেওয়া হবে এটা আশা করা যায়।



ইতিমধ্যে জার্মানিতেও শুরু হয়ে গিয়েছে বুন্দেশলিগা। বিশ্বের সেরা ফুটবল লীগ গুলির মধ্যে এরাই প্রথম যারা লকডাউনের পর ফের চালু হল। বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের মধ্যে রবিবার সন্ধ্যাবেলায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বায়ার্ন প্রথম ম্যাচে জিতেছে ২-০ গোলে। স্টেডিয়ামের লোক খেলা দেখতে না আসলেও প্রচুর সংখ্যক দর্শক টিভির সামনে বসে খেলা দেখেছে। কিন্তু খেলোয়াড়রা করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনও নিয়ম কানুন না মেনে একে অপরকে যে ভাবে জড়িয়ে ধরেছে তাতে অনেক সমালোচনা হয়েছে। 


শুধু যে লকডাউন খুলে দেওয়া হয়েছে তাই নয় পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে এমনটাই জানিয়েছে স্লোভানিয়া। পাহাড়িয়া এই দেশ গুলির মূল উপার্জন পর্যটন। সেই জায়গায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে দেড় হাজারের মতো। মৃত্যু হয়েছে ১০৩ জনের। 


ইউরোপ ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বেরিয়ে পড়লেও এশিয়া-দক্ষিণ আমেরিকার অবস্থা খুব একটা ভালো নয়। ব্রাজিল এবং ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ হুহু করে বাড়ছে। আমেরিকাও দুর্বিষহ অবস্থায় আছে। এখনও পর্যন্ত ১৫ লাখের বেশি আক্রান্ত হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর