ফাইল চিত্র
চতুর্থ দফার লকডাউন এর মধ্যেই এবার ধীরে ধীরে কিছু ক্ষেত্রে ছাড় দিতে চাইছে রাজ্য। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, চলতি মাসের ২১ তারিখ থেকে খোলা যাবে সেলুন, বিউটি পার্লার। তবে মানতে হবে কড়া স্বাস্থ্যবিধি। এক জনের ব্যবহার্য জিনিস অন্য জনের ক্ষেত্রে যাতে কোনো ভাবেই ব্যবহার করা না হয় সেদিকে নজর রাখতে হবে বলে জানান তিনি। সেই সঙ্গে মানতে হবে সামাজিক দূরত্বের নির্দেশও।
২১ মে থেকে বড় দোকান খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে হকার মার্কেট খোলার অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। ওই দিন থেকেই চলবে অটো। তবে যাত্রী সংখ্যা হবে সর্বাধিক ২ জন।
সরকারি, বেসরকারি অফিসে ৫০% কর্মী নিয়ে কাজ করতে পারবে সংস্থাগুলি। এছাড়াও আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে আন্তঃজেলা বাস পরিষেবা। তবে রেস্তোরা, সিনেমাহল, থিয়েটার এসব এখনই খোলার নির্দেশ দিচ্ছে না সরকার।

Post a Comment