চতুর্থ দফার লকাডাউনে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে কেন্দ্র। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন, "রাজ্যে আলাদা করে কোনও কারফিউ জারি হচ্ছে না। লকডাউন চলবে। তবে সন্ধ্যা ৭ টার পরে কেও বাইরে বেরোবেন না। সন্ধ্যা ৭টার পর বাইরে বেরলে পুলিস ব্যবস্থা নেবে।"


পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২১ তারিখ থেকে সব বড় দোকান খুলবে। কনটেইনমেন্ট জোনকে ৩ ভাগে ভাগ করা হয়েছে- A অর্থাৎ AFFECTED জোন, B অর্থাৎ BUFFER জোন, C অর্থাৎ CLEAR জোন। ২১ তারিখ থেকে A জোন ছাড়া B ও C জোনে সব বড় দোকান খুলবে। তবে রেঁস্তোরা বন্ধ থাকবে। এছাড়া সেলুন ও বিউটি পার্লারও খোলা যাবে। তবে এক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। একজনের কাঁচি, ব্লেড অন্যজোনকে ব্যবহার করা যাবে না। একজনের শরীরে ব্যবহারের পর সেগুলি স্যানিটাইজ করে নিতে হবে। পাশাপাশি ২১ তারিখ থেকে আন্তঃজেলা বাস চলবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর