গতকাল ঢাকা থেকে ১৬৯ জন ভারতীয় নিয়ে এই প্রথম কলকাতা বিমানবন্দরের মাটি ছুঁল বন্দে ভারত মিশনের বিমান। ঘড়িতে তখন বেলা ১২টা ৪০ মিনিট।
লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বিমান পরিষেবা বন্ধ। ফলে আটকে পড়েছে অনেক মানুষ। কার্গো বিমান ছাড়া উড়ছে না আর কোনও বিমান। কেন্দ্রের বন্দে ভারত মিশনে বিশেষ বিমানে ফিরছেন ভিনদেশে আটকে পড়া ভারতীয়রা। তবে এতদিন বন্দে ভারত মিশনের কোনও বিমান কলকাতা বিমানবন্দরে আসেনি। সোমবার প্রথম সেই বিশেষ বিমানে ঢাকা থেকে কলকাতায় ফিরলেন আটকে পড়া ভারতীয়রা। তবে ঢাকা ফেরত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Post a Comment