থামছে না নতুন আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। এবার আক্রান্ত হলেন রুশ প্রধানমন্ত্রী মিখায়েল মিশাস্টিন। প্রেসিডেন্ট পুতিনকে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই খবর জানান তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন তিনি।
মিখায়েল এর অনুপস্থিতিতে তার দায়িত্ব সামলাবেন ডেপুটি। রাশিয়ায় চেয়ারম্যানই সেখানকার প্রধানমন্ত্রী হিসাবে পরিগণিত হন। প্রেসিডেন্টের নির্দেশ মেনে কাজ করেন প্রধানমন্ত্রী সহ বাকি কর্তারা।
রাশিয়ায় ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। দিন প্রতি গড়ে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৫, ০০০ জন। এমন অবস্থায় দেশের প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে রাশিয়ায়।

Post a Comment