এখনও পর্যন্ত স্বস্তিতে রয়েছে রাজ্যবাসী নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জন্য। তাপমাত্রা তেমন প্রখরভাবে বাড়তে পারছে না। এই বৈশাখ মাসেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তাপমাত্রা। কলকাতায় এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই আছে।
তবে আজ কলকাতায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সকালের দিকে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি এবং গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৫৫-৮৯ %। উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা।
আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ উড়িষ্যাতে। প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে এই দুই ঘূর্ণাবর্তের জন্য। যার প্রভাবে বজ্রপাত থেকে শুরু করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা ঝড় হবে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ার কথা রয়েছে এবং নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সুমাত্রায় তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগরে। আজই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। যা প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরে অগ্রসর হবে উত্তর উত্তর-পূর্ব দিকে। তারপর মায়ানমার উপকূলে প্রবেশ করবে এই ঘূর্ণাবর্ত।
আজ থেকে মৎসজীবী দের সাগরে যেতে নিষেধ করা হয়েছে কারণ গভীর নিম্নচাপের জন্য ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া বাহিত হবে। আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Post a Comment