বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা। চলছে লকডাউন। বন্ধ যানবাহন চলাচল। ফলে চাহিদা কমেছে জ্বালানি তেলের। এর ফলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কোয়ার্টারের মুনাফা অনেকটাই কমেছে। পরিস্থিতির উপর নজর রেখে ১৫ লক্ষ টাকার বেশি বেতনের কর্মীদের ১০-১৫ % বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ১৫ লক্ষ টাকার কম বেতন পান যারা তাঁদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয়। তাঁদের সম্পূর্ণ বেতন দেওয়া হবে। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ এর প্রধান মুকেশ আম্বানি ১৫ কোটি টাকা বেতন পান, তবে তিনিও এই সময়ে কোনও বেতন গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন।


করোনার জেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্বের বড়ো বড়ো সংস্থা। বৃহত্তম তেল শোধনাগারেও এক চিত্র। রিলায়েন্স এর তরফে জানানো হয়েছে, গত কোয়ার্টারে তাদের মোট ক্ষতির পরিমান ৬,৩৪৮ কোটি টাকা।


সংস্থার তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার বেতন দ্রুত পুরনো অঙ্কে ফেরানো হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর