করোনার বিরুদ্ধে লড়াই করতে ভারতকে অতিরিক্ত ৩ মিলিয়ন ডলার অনুদান দেবে আমেরিকা। সম্প্রতি USIAD এর মাধ্যমে ভারতকে ৫.৯ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন।
শুধু ভারতেই নয়, করোনা রুখতে অন্যান্য দেশকেও সাহায্য করার কথা ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। তবে সেসময় অভিযোগ উঠেছিল যে পাকিস্তানের থেকে দ্বিগুন বেশি অর্থ সাহায্য পাচ্ছে ভারত।
উল্লেখ্য, হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। করোনা প্রকোপ বাড়ায় ট্রাম্পের অনুরোধে সাড়া দিয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত, ওষুধ পাঠানো হয় আমেরিকায়। এতে দু'দেশের সম্পর্ক অনেকটাই মজবুত হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

Post a Comment